Indian Super League 2024: নিজের মাঠে হায়দরাবাদকে ৬ গোলে হারিয়ে দিল ওড়িশা এফসি, আজ মুখোমুখি মুম্বই ও পঞ্জাব
ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলের গত কালের ম্যাচে গতকাল হায়দরাবাদের বালযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে হায়দ্রাবাদ এফসিকে ৬ গোলে হারিয়ে জয় পেয়েছে ওডিশা এফসি। দুই দলই প্রথম থেকে গোলের সন্ধানে খেলা শুরু করেছিল।কিন্তু ওডিশাই এগিয়ে যায় খেলার ১২ মিনিটে। হুগো বোমাসের সহায়তায় ইসাক ভ্যানলালরুয়াতফেলা গোলের সূচনা করেন। ৩০ মিনিটে দিয়েগো মারিসিও লিড দ্বিগুণ করেন এবং ৫১তম মিনিটে লালবিয়াখলুয়া জংতের করা একটি আত্মঘাতী গোলে ৩-০ তে এগিয়ে যায় ওড়িশা। এরপর খেলার ৭০তম মিনিটে মুরতাদা ফললের হেডার, ৭৫তম মিনিটে লালথাঙ্গা খাওলহরিংয়ের স্ট্রাইক এবং ৮৯তম মিনিটে খেলার শেষ মিনিটে করা রহিম আলীর করা গোলে জয় নিশ্চিত হয় ওড়িশা দলের। গতকালের ম্যাচে ওড়িশা এফসি হায়দরাবাদকে প্রতিটি দিক থেকে ছাপিয়ে গেছে।
A night to celebrate for Odisha, but one to forget for Hyderabad. #IndianFootball⚽️ | #ISL🏆 | #HFCOFC⚔️ pic.twitter.com/oNZJIBPI6p
— The Bridge Football (@bridge_football) November 25, 2024
আজ মুম্বাই সিটি এফসি তাদের ঘরের মাঠ মুম্বাই ফুটবল অ্যারেনায় র মুখোমুখি হবে পঞ্জাব এফসি-র। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 26, 2024 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

