FIFA Women’s World Cup 2023, Round of 16: সুইসদের পাঁচ গোলে উড়িয়ে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টারে স্পেনের মেয়েরা

রবিবারের রাউন্ড অফ ১৬-তে নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে যে দল জিতবে, সেই দলের বিরুদ্ধেই মাঠে নামবে স্প্যানিশরা

FIFA Women’s World Cup 2023, Round of 16: সুইসদের পাঁচ গোলে উড়িয়ে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টারে স্পেনের মেয়েরা
Spanish Women's Football Team (Photo Credit: FIFAWWC/ Twitter)

আইটানা বনমতির জোড়া গোলের সুবাদে সুইজারল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে শনিবার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ইতিহাস গড়েছে স্পেন। 'এ' গ্রুপের শীর্ষে থাকা সুইজারল্যান্ড তিনটি জয় নিয়ে সুপার ১৬ পর্বে আসে কিন্তু লা রোজার হয়ে প্রথম গোলের জন্য মিডফিল্ডার বনমতির সুইশ ডিফেন্স ভেদ করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে। দলের হয়ে বাকী গোল করেন আলবা রেডোন্ডো, লাইয়া কোডিনা এবং জেনি হারমোসো। বনমাতি, রেডোন্দো, হারমোসো তিন জনেরই দলের হয়ে এখন টুর্নামেন্টে তিনটি করে গোল করেন। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ৪-০ গোলে জাপানের কাছে হেরে যাওয়ার পর কোচ হোর্হে ভিল্ডা তার দলে পাঁচটি পরিবর্তন আনেন। রবিবারের রাউন্ড অফ ১৬-তে নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে যে দল জিতবে, সেই দলের বিরুদ্ধেই মাঠে নামবে স্প্যানিশরা। FIFA Women's World Cup 2023, Round of 16 Day 1, Live Streaming: ফিফা মহিলা বিশ্বকাপ, রাউন্ড অফ ১৬, দিন ১, জানুন ম্যাচের সূচি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 05, 2023 01:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).