FIFA President: আবারও ফিফার সভাপতি নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো

২১১টি সদস্য ফেডারেশনের প্রতিনিধিদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জিয়ান্নি ইনফান্তিনো

FIFA President: আবারও ফিফার সভাপতি নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো
FIFA President Gianni Infantino (Photo Credit: EuroFoot/ Twitter)

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) ৭৩তম কংগ্রেসে জিয়ান্নি ইনফান্তিনোকে (Gianni Infantino) আরও চার বছরের জন্য সভাপতি নির্বাচিত করা হয়েছে। ২০১৬ সালে সেপ ব্লাটারের (Sepp Blatter) স্থলাভিষিক্ত ৫২ বছর বয়সী সুইস ২১১টি সদস্য ফেডারেশনের প্রতিনিধিদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফের দায়িত্ব পাওয়ার প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, 'এটি একটি অসাধারণ সম্মান ও বিশেষ সুযোগ এবং একটি বড় দায়িত্ব। বিশ্ব জুড়ে ফুটবল ও ফিফার সেবা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।' তিনি আরও বলেন, 'যারা আমাকে ভালবাসে এবং আমি জানি যে, তাদের সংখ্যা অনেক এবং যারা আমাকে ঘৃণা করে, আমি আপনাদের সবাইকে ভালোবাসি।'

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 17, 2023 10:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).