FC Goa vs Mohammedan SC Video Highlights: মহামেডান এসসিকে ২-০ গোলে হারাল এফসি গোয়া, দেখুন ভিডিও হাইলাইটস
২৩ ম্যাচে ১৪ ম্যাচ জিতে ৬ ড্র করে ৪৮ পয়েন্টে উঠে এসেছে গৌড়রা। তারা ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়ান্টের সাথে সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে এবং তাদের সিঙ্গেল লেগ এলিমিনেটর খেলতে হবে না
FC Goa vs Mohammedan SC Video Highlights: মঙ্গলবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল ২০২৪-২৫ (ISL 2024-25) গ্রুপ পর্বের ম্যাচে মহামেডান এসসিকে ২-০ স্কোরলাইনে হারাল এফসি গোয়া। শুরু থেকেই গোয়া খেলায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। গোটা ম্যাচে ৫৬% বল দখলে রেখে, সেখানে ৮৪% পাসে পাঁচটি শট নেয়। খেলার ৪০ মিনিটে ইকার গুয়ারোটক্সেনার গোলে প্রথম হাফে লিড নেয় গোয়া। মহামেডান চেষ্টা চালিয়ে গেলেও লাভ হয়নি অবশেষে তাদের জন্য বিষয় আরও খারাপ হয়ে যায় যখন পদম ছেত্রী ৮৬ মিনিটে আত্মঘাতী গোল করেন। ফলে কিছু না করেও গোয়া ব্যবধান দ্বিগুণ করে। ২৩ ম্যাচে ১৪ ম্যাচ জিতে ৬ ড্র করে ৪৮ পয়েন্টে উঠে এসেছে গৌড়রা। তারা ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়ান্টের সাথে সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে এবং তাদের সিঙ্গেল লেগ এলিমিনেটর খেলতে হবে না। অন্যদিকে, মহামেডান ১৩ নম্বর স্থানেই আটকে আছে। ISL 2024-25 Video Highlights: মোহনবাগানের বিরুদ্ধে ড্রয়ে প্রায় প্লে-অফ নিশ্চিত মুম্বইয়ের, জামশেদপুরের কাছে ড্রয়ে ছিটকে গেল কেরালা; দেখুন ভিডিও হাইলাইটস
এফসি গোয়া বনাম মহামেডান এসসি ভিডিও হাইলাইটস
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 05, 2025 09:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

