English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে আর্সেনালের ম্যাচ ড্র, শিরোপার আরও কাছাকাছি লিভারপুল
এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগে টেবিলের নিচে থাকা দল ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ ড্র করল আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে দুবার এগিয়ে গিয়েও জিততে পারল না তারা। তাদের পয়েন্ট হারানোয় লিগ শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে গেল লিভারপুল।
খেলার শুরুতে তৃতীয় মিনিটেই আর্সেনাল প্রথম প্রচেষ্টাতেই সাফল্য পায়। মার্টিন ওদেগোরের ক্রসে সফল হেডে গোল করেন পোলিশ ডিফেন্ডার কিভিওর। ২৭ মিনিটে সমতার গোল পেয়ে যায় ক্রিস্টাল প্যালেস। বক্সে থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার এজে। ৪২ মিনিটে ইউরিয়েন টিম্বারের অ্যাসিস্টে ২-১ করেন বেলজিয়ান ফরোয়ার্ড ট্রসাড।
Four great goals in Arsenal's 2-2 draw with Crystal Palace! 😯
It means Liverpool only need a point against Spurs on Sunday to guarantee the title...pic.twitter.com/EyHVKKFU4N
— Premier League (@premierleague) April 24, 2025
২-১এ এগিয়ে থেকেই বিরতিতে যায় কিন্তু ৮৩ মিনিটে আবার সমতায় ফেরে প্যালেস। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোলের ঠিকানা খুঁজে নেন বদলি খেলোয়াড় মাতেতা। বাকি সময়ে আর কোনও পক্ষই গোল করতে পারেনি। ম্যাচ অমীমাংসিত থেকে যায়। শিরোপা জয়ের দৌড় থেকে আর্সেনাল পিছিয়ে গেল,এগিয়ে গেল লিভারপুল। ৩৪ ম্যাচে ১৮ জয় ও ১৩ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় লিভারপুল।৩৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ক্রিস্টাল প্যালেস।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 06:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

