East Bengal vs Hyderabad FC Video Highlights: হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে উড়িয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল, দেখুন ভিডিও হাইলাইটস

ইস্টবেঙ্গলের এটি টানা তৃতীয় জয় যা ২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে বর্তমান স্ট্যান্ডিংয়ে অষ্টম স্থানে উঠে এসেছে। চারটি প্লে-অফ স্পট ইতিমধ্যে ফিক্স হয়ে গেছে, সেখানে যথাক্রমে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসি।

East Bengal vs Hyderabad FC Video Highlights: হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে উড়িয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল, দেখুন ভিডিও হাইলাইটস
Raphaël Éric Messi Bouli (Photo Credit: EBFC/ X)

East Bengal vs Hyderabad FC Video Highlights: বুধবার সল্টলেক স্টেডিয়ামে ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল এফসি। ৮৬ মিনিটে হায়দরাবাদের ডিফেন্ডার মনোজ মহম্মদের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল৷ ফুলটাইমের পর অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটে ফরোয়ার্ড রাফায়েল মেসি বুলি ব্যবধান দ্বিগুণ করেন৷ ইস্টবেঙ্গলের এটি টানা তৃতীয় জয় যা ২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে বর্তমান স্ট্যান্ডিংয়ে অষ্টম স্থানে উঠে এসেছে। চারটি প্লে-অফ স্পট ইতিমধ্যে ফিক্স হয়ে গেছে, সেখানে যথাক্রমে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসি। এখন শেষ দুটি স্থানের জন্য প্রতিযোগিতাটি বেশ তীব্র হয়ে উঠেছে এবং ছয়টি দল এখনও সেই দুই স্থানের জন্যর লড়াই করে চলেছে। তবে ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া হায়দরাবাদ ২২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৩ দলের টেবিলের ১২ নম্বরে রয়েছে। Bengaluru FC vs Chennaiyin FC Video Highlights: চেন্নাইয়িন এফসিকে হারিয়ে প্লে-অফে বেঙ্গালুরু এফসি, দেখুন ভিডিও হাইলাইটস

ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি ভিডিও হাইলাইটস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 27, 2025 10:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).