Croatia vs France, Quarterfinal, UEFA Nations League Highlights: নেশন্স লিগ কোয়ার্টারফাইনালে ফ্রান্সকে দুই গোলে হারিয়ে বড় চমক ক্রোয়েশিয়ার, দেখুন ভিডিও হাইলাইটস

২১ মার্চ স্তাদিওন পোলজুডে আয়োজিত হবে প্রথম লেগের ম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। জাতীয় দলে ফিরে এরকম হারে বড় ধাক্কা খেয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)।

Croatia vs France, Quarterfinal, UEFA Nations League Highlights: নেশন্স লিগ কোয়ার্টারফাইনালে ফ্রান্সকে দুই গোলে হারিয়ে বড় চমক ক্রোয়েশিয়ার, দেখুন ভিডিও হাইলাইটস
Croatia vs France (Photo Credit: @MadridUniversal/ X)

Croatia vs France, Quarterfinal, UEFA Nations League Highlights: উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) কোয়ার্টার ফাইনালে গতরাতে মুখোমুখি হয় ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স (Croatia vs France)। ২১ মার্চ স্তাদিওন পোলজুডে আয়োজিত হবে প্রথম লেগের ম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। জাতীয় দলে ফিরে এরকম হারে বড় ধাক্কা খেয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। খেলার ২৬ মিনিটে আন্তে বুদিমিরের (Ante Budimir) হেডার ফ্রান্স গোলরক্ষক মাইক মাইগনানকে ছুঁয়ে বল জালে জড়ালে লিড নেয় আয়োজকরা। এরপর ফাস্ট হাফের অতিরিক্ত সময়ে টটেনহ্যামের প্রাক্তন উইঙ্গার ইভান পার্সিচের (Ivan Persic) গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এদিকে স্তাদে দে ফ্রান্সে রবিবার দ্বিতীয় লেগে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এখন কঠিন চ্যালেঞ্জের মুখে ফ্রান্স।২০২১ সালের অক্টোবরে স্পেনের বিপক্ষে জয়ের পর থেকে নেশন্স লিগে প্রথম গোল হজম করার পর তারা তাদের শেষ তিনটি ম্যাচের একটিতেও জিততে পারেনি। Denmark vs Portugal, Quarterfinal, UEFA Nations League Highlights: রাসমুস হোজলুন্ডের গোলে ডেনমার্কের কাছে হার রোনালদোর পর্তুগালের, দেখুন ভিডিও হাইলাইটস

ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স, কোয়ার্টার ফাইনাল

ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স, কোয়ার্টার ফাইনাল, উয়েফা নেশন্স লিগের ভিডিও হাইলাইটস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 21, 2025 10:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).