CONCACAF Champions Cup: ভ্যাঙ্কুভারের কাছে ২-০ গোলে হার, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায়ের আশঙ্কা মায়ামির
শুক্রবার সকালে ভ্যাঙ্কুভারের কাছে ২-০ গোলে হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ (CONCACAF Champions Cup) এর সেমিফাইনালে থেকে বিদায়ের শঙ্কা জেগেছে মেসির মায়ামির। হারার মতো ম্যাচটা খেলেনি মেসিরা-সুয়ারেজরা।তবে পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি তারা।
ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্ল্যাসে দুই হাফে দুটি গোল হজম করে মেসির মায়ামি। প্রথম গোলটি হয় ম্যাচের ২৪ মিনিটে। পেদ্রো ভিতের দুর্দান্ত এক হেড থেকে বল পেয়ে গোল করেন ব্রায়ান হোয়াইট। আর দ্বিতীয় গোলটি আসে ৮৫ মিনিটে। দারুণ এক আক্রমণ থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন সেবাস্তিয়ান বেরহাল্টার।
Final del partido 🏟️
Vancouver 2-0 Inter Miami
Merecida derrota, juegas contra el mejor equipo de la MLS de visita con todo en contra y el DT decide jacer cualquier cosa
Perder está oportunidad de llegar a una final de esta manera debería ser suficiente para echarlo pic.twitter.com/3MHIipdzkJ
— MessiPlusX (@MessiPlusX) April 25, 2025
পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল মায়ামি। ৬৯ শতাংশ বল দখলে ছিল তাদের। তবুও অনেক চেষ্টা করেও গোল পায়নি মেসি-সুয়ারেজরা। আগামী ১ মে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচটি হবে মায়ামির মাঠে। এখন সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে হবে মায়ামিকে। ম্যাচটা নিজেদের মাঠে হলেও কাজটা অনেক কঠিন। ওই ম্যাচে বিরাট ব্যবধানে জয় না পেলে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিতে হবে মেসির মায়ামির।
Sebastian Berhalter ríps a ball ⚽️ into the #InterMiamiCF net for the crucial 2-0 lead for Vancouver… #Messi & Miami fall into a deep hole 🕳️ forced to win by a 3 goal difference at home at this point…#MLS #CONCACAFChampionsCup
— Xavier Guerrero (@XGLAVOZ) April 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 02:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

