Chelsea vs Fulham, EPL Video Highlights: ইপিএলে গোল বিতর্কের মাঝেই ফুলহ্যামকে ২-০ গোলে হারাল চেলসি, দেখুন ভিডিও হাইলাইটস
চেলসির পেদ্রোর হেডার এবং এনজো ফার্নান্দেজ (Enzo Fernandez) পেনাল্টির মাধ্যমে এই ম্যাচে জয় নিশ্চিত করে। তবে এই ম্যাচ নজর কেড়েছে একটি বিতর্কিত ভিএআর সিদ্ধান্ত নিয়ে যা সফরকারী দল ফুলহ্যামের বিপক্ষে যায় এবং কোচ সিলভা রেগে যান।
Chelsea vs Fulham, EPL Video Highlights: জোয়াও পেদ্রো (Joao Pedro)-র অসামান্য গোলের ধারাবাহিকতায় চেলসি (Chelsea) ফুলহ্যামের (Fulham) বিপক্ষে ২-০ গোলে জয় পায়। খেলার শুরুতে চেলসির লিয়াম ডিল্যাপ (Liam Delap) ১২ মিনিটে হ্যামস্ট্রিং চোটে পড়েন। তার বদলে মাঠে নামেন টাইরিক জর্জ (Tyrique George)। এরপর চেলসির পেদ্রোর হেডার এবং এনজো ফার্নান্দেজ (Enzo Fernandez) পেনাল্টির মাধ্যমে এই ম্যাচে জয় নিশ্চিত করে। তবে এই ম্যাচ নজর কেড়েছে একটি বিতর্কিত ভিএআর সিদ্ধান্ত নিয়ে যা সফরকারী দল ফুলহ্যামের বিপক্ষে যায় এবং কোচ সিলভা রেগে যান। ফুলহ্যাম ম্যানেজার মার্কো সিলভা (Marco Silva) বলেছেন তাদের হারের কারণ জশ কিং (Josh King)-এর প্রথম গোলটি বাতিল হওয়া। ১৮ বছর বয়সী কিং খেলার ২২ মিনিটে গোল করলেও রদ্রিগো মুনিজের (Rodrigo Muniz) একটি ফাউলের জন্য রেফারি VAR-এর সাহায্য নেই এবং সেটি বাতিল করা হয়। UCL Draw: আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মূল ড্র, জেনে নিন সব খুঁটিনাটি
চেলসি বনাম ফুলহ্যাম, ইপিএল ভিডিও হাইলাইটস
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 31, 2025 12:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

