Champions League: আর্সেনালকে প্রথম লেগে হারিয়ে ফাইনালের দিকে এগিয়ে গেল পিএসজি
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে চার মরসুম পর আবারও ফাইনালে (UCL Semi-final first leg) র ওঠার স্বপ্ন দেখছে পিএসজি। খেলায় উসমান দেম্বেলের একমাত্র গোলে প্রথম লেগে জয় পেল পিএসজি।তাই দ্বিতীয় লেগে যে সামান্য এগিয়ে থেকে শুরু করবে পি এস জি তা বলাই যায়।
এদিন দুটি দলই সমানে সমানে লড়াই করেছে। ৫২ শতাংশ সময় বল দখলে রেখে ১১টি শট নেয় পিএসজি। যার মধ্যে ৪টি শট ছিল লক্ষ্যে। আর আর্সেনালের নেওয়া ১০ শটের ৫টি ছিল লক্ষ্যে। তবে তারা গোল পায়নি। ম্যাচের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলে একমাত্র গোলটি করেন। খাবিচা বারাতসখেলিয়া বক্সে ঢুকে পাস দেন দেম্বেলেকে। তিনি নিঁখুত শটে আর্সেনাল গোলরক্ষককে পরাস্ত করেন।
PSG take a slender lead back to Paris after an excellent 1-0 win at Arsenal in their #UCL semi-final first leg. Ousmane Dembélé with the goal. Another outstanding display by Gianluigi Donnarumma. Luis Enrique got his tactics spot on.🔵🔴 pic.twitter.com/wcm7z0Pysj
— Ben Jacobs (@JacobsBen) April 29, 2025
সেমিফাইনালের দ্বিতীয় লেগে আগামী ৭ মে ঘরের মাঠে আর্সেনালের সঙ্গে খেলবে প্যারিসের ক্লাবটি। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে বুধবার ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 03:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

