Billy Vigar Passed Away: লড়াই শেষ, মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে প্রয়াত প্রাক্তন আর্সেনাল খেলোয়াড় বিলি ভিগার
ম্যাচ চলাকালীন মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে কোমায় চলে গেছিলেন প্রাক্তন আর্সেনাল স্ট্রাইকার বিলি ভিগার, গতকাল (২৫ সেপ্টেম্বর,২০২৫) মাত্র ২১ বছর বয়সে মারা গেলেন তরুণ ওই ইংলিশ স্ট্রাইকার।বিলি ভিগারের মৃত্যুর সংবাদে ফুটবল বিশ্ব হতবাক।
গত সপ্তাহে ইস্থমিয়ান লীগ প্রিমিয়ার ডিভিশনে উইঙ্গেট অ্যান্ড ফিঞ্চলির বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটে চিচেস্টার সিটির খেলোয়াড় ভিগার মাথায় চোট পান। ঘটনার পরপরই ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স-এ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় অস্ত্রোপচার এবং কোমায় থাকা সত্ত্বেও, মস্তিষ্কের ক্ষতি মারাত্মক প্রমাণিত হয়, অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভিগার। বৃহস্পতিবার সন্ধ্যায় তার ক্লাব চিচেস্টার সিটি তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছে।
Former Arsenal striker, Billy Vigar has passed away following a significant brain injury after being placed into an induced coma earlier this week.
The injury was caused when he collided with a concrete wall during a match.
Devastating news. My thoughts are with his family and… pic.twitter.com/PWlw4Guxro
— now.arsenal (@now_arsenaI) September 25, 2025
পরিবারের বিবৃতিতে বলা হয়েছে-"শনিবার গুরুতর আঘাতের পর বিলি কোমায় চলে যান। তার আরোগ্য লাভের জন্য অস্ত্রোপচার করা হয়। তবে, আঘাতটি খুব গুরুতর ছিল এবং বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।"
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 26, 2025 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

