AIFF Adopts SC Constitution: সুপ্রিম কোর্টের অনুমোদিত সংবিধান গ্রহণ করল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন
সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সুপ্রিম কোর্টের অনুমোদিত সংবিধান গ্রহণ করেছে। গতকাল নতুন দিল্লির এআইএফএফ ফুটবল হাউসে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। গত ১৯শে সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট, প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও-এর তৈরি এআইএফএফ-এর খসড়া সংবিধানকে কিছু সংশোধনী সহ অনুমোদন করেছিল। ফেডারেশনকে চার সপ্তাহের মধ্যে এটি গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়। খসড়া সংবিধানে পদাধিকারীদের এআইএফএফ এবং রাজ্য সংস্থার দ্বৈত পদে থাকা নিষিদ্ধ করা হয়েছে। এই সংবিধানে কোনো সংশোধনের জন্য সুপ্রিম কোর্টের অনুমোদন প্রয়োজনের কথাও জানানো হয়েছে।
All India Football Federation adopts the Supreme Court-approved constitution at its Special General Body Meeting at the AIFF Football House in New Delhi.#AIFF #Football pic.twitter.com/YecOe6AlEI
— All India Radio News (@airnewsalerts) October 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 13, 2025 11:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

