FIH Pro League 2023: নেদারল্যান্ডের কাছে ২-৩ গোলে হেরেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল ভারত

রবিবার ভারতীয় পুরুষ হকি দলের প্রতিপক্ষ আর্জেন্টিনা

FIH Pro League 2023: নেদারল্যান্ডের কাছে ২-৩ গোলে হেরেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল ভারত
IND vs NED (Photo Credit: ANI Digital/ Twitter)

এফআইএচ হকি প্রো লিগ ২০২২-২৩ এ শনিবার নেদারল্যান্ডের কাছে ২-৩ গোলে হেরেছে ভারতীয় পুরুষ হকি দল। নেদারল্যান্ডসের হয়ে গোল করেন ৭ মিনিটে ডুকো তেলজেনক্যাম্প, ৪১ মিনিটে বরিস বুরখার্ডট এবং ৪৩ মিনিটে জেপ হোডেমেকার্স। ভারতের হয়ে গোল করেন ১৮ মিনিটে সঞ্জয় ও ৪২ মিনিটে গুরজন্ত সিং গোল করেন। ডিউকো টেলজেনক্যাম্পের দুরন্ত শটে গোলরক্ষক পিআর শ্রীজেশকে পরাস্ত করেন। এরপরও নেদারল্যান্ড আক্রমণ অব্যাহত রাখে। কিন্তু প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন পিআর শ্রীজেশ। ফলে প্রথম ব্রেকে ০-১ গোলে পিছিয়ে পড়ে ভারতীয় পুরুষ হকি দল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সমতা ফেরায় ভারতীয় পুরুষ হকি দল। কোয়ার্টার শেষ হওয়ার চার মিনিট আগে স্কোরলাইন ২-১ করে ডাচরা। শেষ কোয়ার্টারের শুরুতেই গোল করে স্কোর ৩-২ করেন ললিত।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 11, 2023 12:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).