FIH Hockey World Cup 2023: হকি বিশ্বকাপে খেলবে না তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান, জেনে নিন কারণ

এশিয়া কাপে শীর্ষ চারের মধ্যে জায়গা করে নিতে না পারার কারণে ১৬ দলের এই আসরে খেলতে পারবে না তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান।

FIH Hockey World Cup 2023: হকি বিশ্বকাপে খেলবে না তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান, জেনে নিন কারণ
Pakistan Hockey Team (Photo Credit: Shoaib Jatt/ Twitter)

১৩ জানুয়ারি  ভুবনেশ্বর (Bhubaneswar) ও রাউরকেলাতে (Rourkela) শুরু হতে চলা ২০২৩ এফআইএচ পুরুষ হকি বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে এশিয়ার চার হকি-খেলোয়াড় দেশকে। এশিয়া কাপে শীর্ষ চারের মধ্যে জায়গা করে নিতে না পারার কারণে ১৬ দলের এই আসরে খেলতে পারবে না তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। এশিয়ার অন্য দেশ ভারত, জাপান, মালয়েশিয়া, কোরিয়াকে দেখা যাবে মাঠে। প্রথমবারের মতো ষোলোটি দেশ হকি বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করছে যা আগে মাত্র ১২টি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল। চার বছরের অ্যাকশন মিস করছে ১৭ নম্বরে থাকা পাকিস্তান। এই প্রথম কোনও দেশ দু'বার এফআইএইচ পুরুষদের বিশ্বকাপ আয়োজন করবে। ভারতীয় শহরে ২০২১ সালে এফআইএইচ হকি পুরুষদের জুনিয়র বিশ্বকাপ (FIH Hockey Men’s Junior World Cup) এবং ২০১৮ সালে এফআইএইচ হকি পুরুষদের বিশ্বকাপের (FIH Hockey Pro League) পর গত ৪ বছরে এফআইএইচ হকি প্রো লীগও ( FIH Hockey Men’s World Cup) আয়োজন করেছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 05, 2023 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).