Sunil Chhetri: রোনাল্ডো , মেসির ঠিক পরেই ভারতীয় অধিনায়ক, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক সিরিজে শুরু সুনীল পর্ব (দেখুন)
আন্তর্জাতিক ফুটবল বিশ্বে গোল সংখ্যার বিচারে তৃতীয় স্থানেই রয়েছেন ভারতের মতো পিছিয়ে থাকা একটি ফুটবল দেশের অধিনায়ক সুনীল ছেত্রী। এবার ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক সিরিজে স্থান পেলেন সুনীল। ফিফা প্লাস এ দেখা যাবে সেই গল্প।
মেসি (Lionel Messi) বা রোনাল্ডো (Cristiano Ronaldo) কি জানেন কে এই সুনীল ছেত্রী?
যিনি ইতিমধ্যেই গোল সংখ্যায় পুসকাসকে ধরে ফেলেছেন। আর কিছুটা দূরে আছেন লিওনেল মেসি, কিন্তু তিনিও কি জানেন বিশ্বফুটবলের কোন গ্রহের বাসিন্দা এই সুনীল ছেত্রী (Sunil Chhetri)? তবে এরপর থেকে বোধহয় ফুটবল বিশ্বের আর কাউকেই আর আলাদা করে খোঁজখবর করতে হবে না। কারণ, সুনীলকে ফুটবলবিশ্বে পরিচিত করার দায়িত্ব নিয়েছে খোদ ফিফা।
আন্তর্জাতিক ফুটবল বিশ্বে গোল সংখ্যার বিচারে তৃতীয় স্থানেই রয়েছেন ভারতের মতো পিছিয়ে থাকা একটি ফুটবল দেশের অধিনায়ক সুনীল ছেত্রী। এবার ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক সিরিজে স্থান পেলেন সুনীল। ফিফা প্লাস এ দেখা যাবে সেই গল্প। খোদ ফিফার সোশ্যাল মিডিয়ায় জানা গেছে সেই খবর।
You know all about Ronaldo and Messi, now get the definitive story of the third highest scoring active men's international.
Sunil Chhetri | Captain Fantastic is available on FIFA+ now 🇮🇳
— FIFA World Cup (@FIFAWorldCup) September 27, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 28, 2022 01:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

