Euro 2024: আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়ে ইউরোর নক আউটে স্পেন, একমাত্র গোল ফেরান টোরেসের

গ্রুপ বি থেকে গত ম্যাচেই নক আউটের যোগ্যতা অর্জন নিশ্চিত হওয়ায় স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে দলের একাদশে বিস্ময়কর ১০টি পরিবর্তন করেছিলেন। ইতালি বিরুদ্ধে খেলা একাদশের মধ্যে আইমেরিক লাপোর্তে ছাড়া কেওই এই ম্যাচে ছিলেন না।

Euro 2024: আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়ে ইউরোর নক আউটে স্পেন,  একমাত্র গোল ফেরান টোরেসের
Spain knockout Albenia Photo Credit: Twitter@EURO2024FRA

সোমবার রাতে ইউরো ২০২৪-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আলবেনিয়াকে ১-০ গোলে  হারিয়ে গ্রুপ বি-র  শীর্ষ স্থানে থেকে নক আউটে পৌছাল স্পেন। ডুসেলডর্ফে আলবেনিয়ার বিরুদ্ধে ম্যাচের এক মাত্র গোলটি করেন  ফেরান টোরেস। গ্রুপ বি থেকে গত ম্যাচেই নক আউটের যোগ্যতা অর্জন নিশ্চিত হওয়ায় স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে  দলের একাদশে বিস্ময়কর ১০টি পরিবর্তন করেছিলেন। ইতালি বিরুদ্ধে খেলা একাদশের মধ্যে  আইমেরিক লাপোর্তে ছাড়া কেওই এই ম্যাচে ছিলেন না। অন্যদিকে এই ম্যাচ হারতেই আলবেনিয়া উয়েফা ইউরোর রাউন্ড অফ ১৬ থেকে বিদায় নিয়েছে। কারণ গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে আলবেনিয়া। যদিও ১টি ম্যাচ ড্র হয়েছে। ৩ ম্যাচে আলবেনিয়ার ১ পয়েন্ট।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল ইউরো 2024 এর নক আউটের জন্য যোগ্যতা অর্জন করবে। সেরা চারটি তৃতীয় স্থান অধিকারী দলও নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তাই গ্রুপ বি থেকে স্পেন ও ইতালি ইতিমধ্যেই নক আউটে উঠে গেছে। এবং তৃতীয় দল হিসাবে ক্রোয়েশিয়ার কাছে সুযোগ রয়েছে পরের রাইন্ডে যাওয়ার।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 25, 2024 08:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).