David Warner Named Captain Of Dubai Capitals:আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে ডেভিড ওয়ার্নারকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করল দুবাই ক্যাপিটালস (দেখুন পোস্ট)
আই পি এলের আসরে এর আগে ওয়ার্নারকে ফ্র্যাঞ্চাইজি দলকে নেতৃত্ব দিতে দেখা গেছে। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম আইপিএল শিরোপা জেতে ওয়ার্নারের অধিনায়কত্বে।
টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই, আজ ঘোষণা করলেন একদিনের ক্রিকেট থেকে অবসরের। তারই মাঝে আসন্ন ২০২৪ মরশুমের জন্য ইন্টারন্যাশনাল লিগ টি২০ (ILT20) ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালসের নতুন অধিনায়ক হিসাবে নিযুক্ত হলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার দুবাই ক্যাপিটালসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। যেখানে তাঁকে অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। দুবাই ক্যাপিটালস দলটি যা দুইবারের আই পি এল ফাইনালিস্ট দিল্লি ক্যাপিটালসের সহযোগী দল। আই পি এলের আসরে এর আগে ওয়ার্নারকে ফ্র্যাঞ্চাইজি দলকে নেতৃত্ব দিতে দেখা গেছে। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম আইপিএল শিরোপা জেতে ওয়ার্নারের অধিনায়কত্বে। বর্তমানে ওয়ার্নার আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের সদস্য।
𝐂𝐚𝐩𝐭𝐚𝐢𝐧 𝐌𝐚𝐫𝐯𝐞𝐥 in the 𝐃𝐞𝐬𝐞𝐫𝐭 𝐒𝐭𝐨𝐫𝐦 🌪️🫡
Thrilled to unveil @davidwarner31 as the heartbeat of Dubai Capitals ❤️💙#SoarHighDubai #WeAreCapitals pic.twitter.com/m90gLGJMCu
— Dubai Capitals (@Dubai_Capitals) December 31, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 2024 11:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

