Ruturaj Gaikwad Century: যশস্বীর পর এবার সেঞ্চুরি ঋতুরাজের, ধোনিদের ২১০ রান
আজ, মঙ্গলবার চিপকে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করলেন সিএসকে-র অধিনায়ক-ওপেনার ঋতুরাজ গায়কোয়েড়।
গতকাল, জয়পুরে মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এবার আজ, মঙ্গলবার চিপকে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করলেন সিএসকে-র অধিনায়ক-ওপেনার ঋতুরাজ গায়কোয়েড়। কেএল রাহুলদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে সিএসকে ওপেনার ঋতুরাজ ৬০ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেললেন।
ঋতুরাজের সেঞ্চুরি ও স্লগ ওভারে শিবম দুবের ২৭ বলে ৬৬ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে চেন্নাই সুপার কিংস করে ৪ উইকেটে ২১০ রান। ৫৫ বলে সেঞ্চুরি করা ঋতুরাজ ১২টি বাউন্ডারি, ও ৩টি ওভার বাউন্ডারি মারেন। শিবম দুবে মারেন ৩টি বাউন্ডারি, ৭টি ওভার বাউন্ডারি। ধোনি একটা বল খেলে বাউন্ডারি মেরে অপরাজিত থাকেন। রান পাননি আজিঙ্কা রাহানে (১), ড্যারি মিচেল (১১) ও রবীন্দ্র জাদেজা (১৬)।
দেখুন খবরটি
Graceful, Elegant & Effortless 👏👏
Relive Captain Ruturaj Gaikwad's scintillating ton 🎥🔽#TATAIPL | #CSKvLSG
— IndianPremierLeague (@IPL) April 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 23, 2024 09:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

