ZIM vs AFG 3rd ODI Highlights: গজনাফরেরে ৫ উইকেটে জিম্বাবয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় আফগানিস্তানের

গতকাল টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। আল্লাহ মহম্মদ গজানফার ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন। রাশিদ খানও ৩ উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫০ বলে হাফ সেঞ্চুরি করেন সিদ্দিকুল্লাহ অটল, ২৯ রানের রাখেন অবদান আব্দুল মালিক

ZIM vs AFG 3rd ODI Highlights: গজনাফরেরে ৫ উইকেটে জিম্বাবয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় আফগানিস্তানের
AFG ODI TEAM (Photo Credit: ACB Media/ X )

Zimbabwe National Cricket Team vs Afghanistan National Cricket Team, 3rd ODI Highlights: জিম্বাবয়ে জাতীয় ক্রিকেট দল বনাম আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। শনিবার তৃতীয় ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জয়ে জিম্বাবয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। সিরিজ শুরু হয় বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচ দিয়ে, যা ড্রয়ে শেষ হয়। ২৩২ রানে জিতে দ্বিতীয় ম্যাচে আধিপত্য বিস্তার করে আফগানিস্তান। গতকাল টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। আল্লাহ মহম্মদ গজানফার ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন। রাশিদ খানও ৩ উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫০ বলে হাফ সেঞ্চুরি করেন সিদ্দিকুল্লাহ অটল, ২৯ রানের রাখেন অবদান আব্দুল মালিক। গজানফারের অলরাউন্ড প্রচেষ্টা তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব এনে দেয়।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ জারি রেখে বৃহস্পতিবার টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ZIM vs AFG Test Series: আফগানদের বিপক্ষে টেস্ট সিরিজে জিম্বাবয়ে দলে স্যাম কারানের ভাই বেন কারান

জিম্বাবয়ে বনাম আফগানিস্তান তৃতীয় ওয়ানডে স্কোরকার্ড

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).