Adam Zampa Record: বিশ্বকাপে অজি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেটের রেকর্ড জাম্পার ঝুলিতে

২০০৭ সালে ব্র্যাড হগের ২১টি ও ১৯৯৯ সালে শেন ওয়ার্নের ২০টি উইকেটের রেকর্ডকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া অজি স্পিনার হয়েছেন জাম্পা।

Adam Zampa Record: বিশ্বকাপে অজি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেটের রেকর্ড জাম্পার ঝুলিতে
Adam Zampa (Photo Credit: Fox Cricket/ X)

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান স্পিনার হিসেবে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন অ্যাডাম জাম্পা (Adam Zampa)। পুনেতে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তিনি ১০ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়ে নয়া রেকর্ড গড়েন। খেলায় অনেক অজি বোলার রান দিয়ে গেলেও জাম্পা দুর্দান্ত বোলিং করেন। লিটন দাসকে (Litton Das) ৩৬ রানে আউট করে খাতা খোলেন তিনি, এরপর ২১ রানে মুশফিকুর রহিমকে (Mushfiqur Rahim) আউট করেন তিনি। ২২ উইকেট নিয়ে এই লেগস্পিনার এখন চলতি আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। এছাড়া ২০০৭ সালে ব্র্যাড হগের (Brad Hogg) ২১টি  ও ১৯৯৯ সালে শেন ওয়ার্নের (Shane Warne) ২০টি উইকেটের রেকর্ডকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া অজি স্পিনার হয়েছেন জাম্পা। টুর্নামেন্টের শুরুতে জাম্পা প্রথম অস্ট্রেলীয় বোলার হিসেবে ওয়ানডেতে টানা তিনবার চার-এর বেশি উইকেট শিকারের রেকর্ড গড়েন। IND vs AUS T20I Squad: বিশ্বকাপ সেমিফাইনালের পরই অজিদের বিপক্ষে টি ২০ সিরিজের দল ঘোষণা ভারতের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 11, 2023 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).