Yuzvendra Chahal: ডিভোর্স গুঞ্জনের মাঝে ইনস্টা স্টোরি শেয়ার করে প্রতিক্রিয়া যুজবেন্দ্র চাহালের
সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা নানা জল্পনার মাঝে সম্প্রতি যুজবেন্দ্র চাহাল একটি ইনস্টা স্টোরি শেয়ার করেছেন যেখানে তাকে চুপ থাকার বিষয়ে জানিয়েছেন। যুজবেন্দ্র চাহাল তার ইনস্টা স্টোরিতে একটি ইংরেজি 'কোট' শেয়ার করেছেন
Yuzvendra Chahal: যুজবেন্দ্র চাহাল তার ডিভোর্সের কারণে আজকাল শিরোনামে রয়েছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা নানা জল্পনার মাঝে সম্প্রতি যুজবেন্দ্র চাহাল একটি ইনস্টা স্টোরি শেয়ার করেছেন যেখানে তাকে চুপ থাকার বিষয়ে জানিয়েছেন। যুজবেন্দ্র চাহাল তার ইনস্টা স্টোরিতে একটি ইংরেজি 'কোট' শেয়ার করেছেন। যার মানে কিছুটা এরকম, 'নীরবতা সবচেয়ে জোরালো কণ্ঠস্বর। বাইরের শোরগোলের মধ্যে যাঁরা এটি শুনতে পায়।' সেখানে জানানো হয়েছে এটি গ্রিক দার্শনিক সক্রেটিসের একটি বানী। যুজবেন্দ্র চাহাল নতুন বছর উপলক্ষে তার ইনস্টাগ্রাম থেকে স্ত্রী ধনশ্রী ভার্মাকে (Dhanashree Verma) আনফলো করে দিয়েছেন। এমনকি ধনশ্রীর সঙ্গে সব ছবি ও ভিডিও হয় ডিলিট করে দিয়েছেন নাহলে হাইড করে দিয়েছেন। এই ঘটনার পর থেকে দু'জনের সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে চাপা গুঞ্জন শুরু হয়েছে। তবে যুজবেন্দ্র চাহাল বা ধনশ্রী ভার্মা কেউই এখনও তাদের ডিভোর্সের খবর অফিসিয়াল করেননি। তবে দুজনের ডিভোর্সের খবর নিয়ে নানা রিপোর্ট সামনে এসেছে। Yuzvendra Chahal: আইপিএলে সবচেয়ে দামী স্পিনার হয়ে কোন দলে যুজবেন্দ্র চাহাল?
যুজবেন্দ্র চাহালের ইনস্টা স্টোরি
Stay strong Yuzi Chahal. We are with you. ♥️🥺 pic.twitter.com/fPlUyrNfw4
— Akshat Om (@AkshatOM10) January 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 07, 2025 04:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

