Yuvraj Singh Wishes Rohit Sharma: রোহিত শর্মার ৩৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট যুবরাজ সিংয়ের
২০২৩ সালের ৩০ এপ্রিল ৩৬ বছরে পা দিলেন রোহিত। এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দলের অন্যতম ভরসার নাম তিনি
রবিবার রোহিত শর্মার ৩৬তম জন্মদিনে একটি দারুণ ভিডিও পোস্ট করলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। যুবি বলেছেন, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের গর্ব করা উচিত যে তিনি কতদূর এগিয়ে এসেছেন। ২০২৩ সালের ৩০ এপ্রিল ৩৬ বছরে পা দিলেন রোহিত। এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দলের অন্যতম ভরসার নাম তিনি। ওয়ানডে বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার টুইটারে লিখেছেন " হ্যাপি বার্থডে ব্রোথামান, টিমের একজন তরুণ হিসেবে যখন তোমার সাথে আমার প্রথম পরিচয়, তখন থেকে তুমি এখন টিমের নেতৃত্ব দিচ্ছ, তুমি অনেক ভাল করেছ এবং তুমি কতদূর এসেছে তা নিয়ে গর্ব বোধ করা উচিত। আশা করি, এ বছর তুমি অনেক রান করবে এবং অনেক ট্রফি ঘরে তুলবে, অনেক ভালোবাসা।"
দেখুন পোস্ট
Happy birthday brothaman 🎂 from being a youngster in the team when I first met you to now leading the team, you’ve done well & should feel proud of how far you’ve come 💪🏻 hope you score tons of runs & get home loads of trophies this year! Lots of love 🤗❤️@ImRo45 pic.twitter.com/uzRtZO6eiL
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 30, 2023 01:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

