WPL Start Time Rescheduled: পরিবর্তিত হল মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচের সময়, পরিবর্তন উদ্বোধনী অনুষ্ঠান সময়ও
শনিবার ম্যাচ শুরু হওয়ার কথা ছিল রাত ৭ঃ৩০টায়, সেটি এখন ভারতীয় সময় অনুসারে রাত ৮টায় শুরু হবে।
মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ঐতিহাসিক ম্যাচ দিয়ে শুরু হবে মহিলা প্রিমিয়ার লিগ। শনিবার সেই ম্যাচের শুরু হওয়ার কথা ছিল রাত ৭ঃ৩০টায়, সেটি এখন ভারতীয় সময় অনুসারে রাত ৮টায় শুরু হবে। ভারতীয় সময় রাত ৭ঃ৩০টায় টস হবে। ভারতীয় সময় বিকাল ৪ টের সময় দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে এবং ভারতীয় সময় সন্ধে ৬টা ২৫ মিনিটে শুরু হওয়া জমকালো উদ্বোধনী অনুষ্ঠান তারা দেখতে পাবেন। যেটি শুরু হওয়ার কথা ছিল ৫ঃ৩০ টার সময়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড তারকা কিয়ারা আদবানি, কৃতি শ্যানন এবং গায়ক এ পি ধিল্লন। মহিলা প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক সংগীত পরিবেশন করবেন গায়ক শঙ্কর মহাদেবন।
𝗥𝗲𝘀𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲𝗱 𝘀𝘁𝗮𝗿𝘁 𝗳𝗼𝗿 #TATAWPL 𝗼𝗽𝗲𝗻𝗶𝗻𝗴 𝗳𝗶𝘅𝘁𝘂𝗿𝗲
▶️Gates Open: 4 PM IST
▶️Opening Ceremony: 6:25 PM IST
▶️Match - Gujarat Giants vs Mumbai Indians
▶️Toss: 7:30 PM IST
▶️ Match Start: 8 PM IST
Details 🔽https://t.co/7i3bVgItJr
— Women's Premier League (WPL) (@wplt20) March 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 04, 2023 02:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

