ZIM vs PAK 1st ODI: প্রথম ওয়ানডেতে পাকিস্তান এবং জিম্বাবয়ের মাথায় কেন অরেঞ্জ টুপি?
এর কারণ জানিয়ে পাকিস্তান ক্রিকেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে জিম্বাবয়ে ক্যান্সারে আক্রান্ত শিশুদের উদ্দেশ্যে তারা এই অরেঞ্জ টুপি পড়েছেন। এরপর টসে রিজওয়ান জিতে যান এবং বোলিংয়ের সিদ্ধান্ত নেন
ZIM vs PAK 1st ODI: জিম্বাবয়ের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে বুলাওয়েতে হাজির হয়েছে পাকিস্তান দল। সেখানে আজ প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। পাকিস্তানের দলের অধিনায়কত্ব করছেন মহম্মদ রিজওয়ান যার অধীনে দল অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে ২-১ ব্যবধানে পরাজিত করে। অন্যদিকে, জিম্বাবয়ের দলের অধিনায়কত্ব করছেন ক্রেইগ আরভিন। আজ টসের সময় যখন দুই অধিনায়ক উপস্থিত হন তখন তাঁদের মাথায় ছিল অরেঞ্জ টুপি। এর কারণ জানিয়ে পাকিস্তান ক্রিকেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে জিম্বাবয়ে ক্যান্সারে আক্রান্ত শিশুদের উদ্দেশ্যে তারা এই অরেঞ্জ টুপি পড়েছেন। এরপর টসে রিজওয়ান জিতে যান এবং বোলিংয়ের সিদ্ধান্ত নেন। জিম্বাবয়েতে ডিআরএস না থাকায় পাক বোলিংকে কিছুটা বিপাকে পড়তে হলেও তারা এই রিপোর্ট লেখা অবধি ৭ উইকেট নিয়েছে। যেখানে আগা সলমানের ঝুলিতে এসেছে ৩ উইকেট এবং সিকন্দর রাজা ২০ রানে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। ZIM vs PAK 1st ODI Live Streaming: জিম্বাবয়ে বনাম পাকিস্তান, প্রথম ওয়ানডে; সরাসরি দেখবেন যেখানে
পাকিস্তান এবং জিম্বাবয়ের মাথায় অরেঞ্জ টুপি
Trophy unveiled for the Pakistan vs Zimbabwe ODI series 🏆
The teams are wearing orange caps today to support children affected by cancer in Zimbabwe.#ZIMvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/SHoKP51bhI
— Pakistan Cricket (@TheRealPCB) November 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 24, 2024 02:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

