Sanika Chalke Double Century: মুম্বইয়ের হয়ে অনূর্ধ্ব-১৯ একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি সানিকা চালকের

সানিকা চালকে ভারতের চতুর্থ মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ রানের ডাবল সেঞ্চুরি করেছেন।

Sanika Chalke Double Century: মুম্বইয়ের হয়ে অনূর্ধ্ব-১৯ একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি সানিকা চালকের
Sanika Chalke (Photo Credit:Indian Domestic Cricket Forum - IDCF/ Twitter)

বুধবার সিকিমের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ একদিনের টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে ডাবল সেঞ্চুরি করল সানিকা চালকে (Sanika Chalke)। মুম্বই ৫০ ওভারে ৪ উইকেটে ৪৫৫ রান তোলে, যার মধ্যে সানিকা ১১৭ বলে ২০০ রান করে অপরাজিত থাকে। সতীর্থ শারভি সাভে (Sharvi Save) ৭৯ বলে ১১১ রান করে মুম্বইকে বিশাল স্কোরের সামনে দাঁড় করান। ভারতীয় মহিলা ক্রিকেটে স্মৃতি মন্ধনা (Smriti Mandhana), জেমিমা রডরিগেজ (Jemimah Rodrigues), রাঘবি বিস্ত (Raghvi Bisht)-এর মতো তারকাদের দলে নাম লেখাল সানিকা। চতুর্থ ভারতীয় মহিলা হিসেবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির নজির গড়ল সে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 14, 2022 02:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).