The Hundred 2024: টিম সাউদির আগুনে বোলিংয়ে ছাড়খাড় ট্রেন্ট রকেটস, জয় পেয়ে পয়েন্ট টেবিলে উঠল বার্মিংহাম ফিনিক্স
দ্য হান্ড্রেড মেনস কম্পিটিশন ২০২৪ ( The Hundred Men's Competition 2024)এর ২৮ তম ম্যাচটি বার্মিংহাম ফিনিক্স বনাম ট্রেন্ট রকেটের মধ্যে বার্মিংহামের এজবাস্টনে খেলা হয়েছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ট্রেন্ট রকেটস দল করে ১১৮ রান। ট্রেন্ট রকেটসের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন টম আলসোপ। বার্মিংহাম ফিনিক্সের হয়ে টিম সাউদি নেন ৫ উইকেট। ১১৯ রানের জবাবে বার্মিংহাম ফিনিক্স দল ৯৩ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে।লিয়াম লিভিংস্টোন এবং জ্যাকব বেথাল যথাক্রমে অপরাজিত ৩০ এবং ৩৮ রান করে বার্মিংহাম ফিনিক্সকে ছয় উইকেটের জয়ে নেতৃত্ব দেন। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বার্মিংহাম ফিনিক্স। বার্মিংহাম ফিনিক্সের ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারের পরে পয়েন্ট ১০।
Huge performance at home gets Birmingham Phoenix the W 🔥#TheHundred | #RoadToTheEliminator pic.twitter.com/WPCUk4Iom7
— The Hundred (@thehundred) August 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 13, 2024 10:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

