Team India Celebration Video: আফগানদের বিপক্ষে অসাধারণ জয়ে আনন্দে মাতল ভারতীয় দল (দেখুন ভিডিও)
রোহিত ৬৩ বলে শতরান পূর্ণ করে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের নজির গড়ে ৮৪ বলে ১৩১ রানে অপরাজিত থাকেন
ভারত-পাকিস্তান মহারণের আগে যেরকম পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৪ রান তাড়া করে নিজের দাপট দেখিয়েছে তাঁর থেকে বেশী অনবদ্য খেলার প্রদর্শন করেছে ভারতীয় দলও। আফগানদের বিপক্ষে রোহিতের শতক এবং বিরাটের অর্ধশতক শনিবারের ম্যাচের আগে পাকিস্তানকে হুঙ্কার দিয়ে প্রস্তুত। রোহিত শর্মার (Rohit Sharma) দুরন্ত শতরানের সুবাদে আফগানিস্তানকে আট উইকেটে হারিয়েছে ভারত। যেখানে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) চার উইকেট নিয়ে বিশ্বকাপে নিজের সেরা ইনিংস খেলেন। রোহিত ৬৩ বলে শতরান পূর্ণ করে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের নজির গড়ে ৮৪ বলে ১৩১ রানে অপরাজিত থাকেন। এছাড়া বিশ্বকাপে তাঁর রেকর্ড সপ্তম শতরান ভারতকে ৩৫ ওভারেরই ২৭২ রানের লক্ষ্যে পৌঁছে দেয়। বিরাটও নিজের ঘরের মাঠে অর্ধশতক করেন এবং দেখা যায় নবীন-উল-হককে বিরাটের সঙ্গে সব মিটমাট করে নিতে। Spectators Fight During IND vs AFG: বিশ্বকাপে ভারত-আফগান ম্যাচে ভক্তদের মধ্যে হাতাহাতি, দেখুন ভিডিও
দেখুন ভারতের দলের ভিডিও
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 12, 2023 10:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

