Tanzim Hasan Sakib Reprimanded: আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় তিরস্কার বাংলাদেশি বোলার তানজিম হাসান সাকিবকে

ঘটনাটি ঘটে নেপালের রান তাড়া করার তৃতীয় ওভারে, যেখানে তানজিম নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের সাথে পিচে উত্তপ্ত কথোপকথনে জড়িয়ে পড়েন

Tanzim Hasan Sakib Reprimanded: আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় তিরস্কার বাংলাদেশি বোলার তানজিম হাসান সাকিবকে
Tanzim Hasan Sakib-Rohit Poudel (Photo Credit: @RONBupdates/ X)

আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিবকে (Tanzim Hasan Sakib) ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে, একইসঙ্গে আইসিসির তিরস্কার পেতে হয়েছে বাংলাদেশি বোলারকে। ঘটনাটি ঘটে নেপালের রান তাড়া করার তৃতীয় ওভারে, যেখানে তানজিম নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের সাথে পিচে উত্তপ্ত কথোপকথনে জড়িয়ে পড়েন। যদিও খেলায় তানজিম অসাধারণ বোলিং করেন এবং ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ জয়ী স্পেল দিয়ে শেষ করেন। ২১ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তানজিমের বিরুদ্ধে আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.১২ ধারা ভঙ্গ করার অভিযোগ রয়েছে, যা খেলোয়াড়, খেলোয়াড়ের সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনও ব্যক্তির সাথে (আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন দর্শক) অনুপযুক্ত ব্যবহারের সাথে সম্পর্কিত। মাঠের আম্পায়ার আহসান রাজা ও স্যাম নোগাজস্কি, থার্ড আম্পায়ার জয়রামন মাদনাগোপাল ও চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা এই অভিযোগ আনেন। তানজিম অপরাধ স্বীকার করেছেন। Tim Southee Reprimanded: বিশ্বকাপে টিম সাউদির বিরুদ্ধে আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগ

দেখুন ঘটনার ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 19, 2024 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).