Surya's Lemon Prank on Tilak: দেখুন, জয়ের পর আহমেদাবাদের পথে তিলক বর্মার সঙ্গে সূর্য কুমার যাদবের খুনসুটি
লেবু নিংড়ে কয়েক ফোঁটা ফেলেন তিলকের মুখে
আইপিএল ২০২৩ মরসুমে লখনউ সুপার জায়ান্টসকে ৮১ রানের বিশাল জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর তাঁদের লক্ষ্য আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সকে হারিয়ে ফাইনালে প্রবেশ করা। এই নিয়ে ১৬ বারের আইপিএল মরসুমে ১০ বার প্লে-অফে আইপিএলে উঠেছে মুম্বাই। এলিমিনেটরে জয় পেয়ে বেশ খোশমেজাজে দেখা গেল রোহিত বাহিনীকে। তারই একটি খুনসুটি পোস্ট করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া পেজ। ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের নতুন তারকা তিলক বর্মা ফ্লাইটে ক্লান্ত হয়ে ঘুমিয়ে রয়েছেন। ঠিক তখন বিমানসেবিকার থেকে লেবুর টুকরো নেন সূর্য। তারপর সেটি নিংড়ে কয়েক ফোঁটা ফেলেন তিলকের মুখে। ভেঙ্গে যায় তিলকের ঘুম। আচমকা উঠে ভয় পেয়ে যান তিনি।
দেখুন মজার ভিডিও
Chain se sona hai toh jaag jao 🍋🤣🥲#OneFamily #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @surya_14kumar @TilakV9 MI TV pic.twitter.com/1SjiJtSSx7
— Mumbai Indians (@mipaltan) May 25, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 25, 2023 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

