Suresh Raina in India Maharajas: লেজেন্ডস লিগ মাস্টার্সে ইন্ডিয়া মহারাজাদের দলে যোগ দিলেন সুরেশ রায়না

আগামী ১০ মার্চ লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত মহারাজা ও এশিয়া লায়ন্স।

Suresh Raina in India Maharajas: লেজেন্ডস লিগ মাস্টার্সে ইন্ডিয়া মহারাজাদের দলে যোগ দিলেন সুরেশ রায়না
Suresh Raina (Photo Credit: IANS/ Twitter)

আগামী ১০ মার্চ থেকে কাতারের দোহায় শুরু হতে যাওয়া লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সের (Legends League Cricket Masters) জন্য ভারতীয় দলের যোগ দিলে সুরেশ রায়না। ইন্ডিয়া মহারাজা (India Maharajas), এশিয়া লায়ন্স (Asia Lions) এবং ওয়ার্ল্ড জায়ান্টস (World Giants) - এই তিনটি দল নিয়ে এলএলসি মাস্টার্স শুরু হচ্ছে। আগামী ১০ মার্চ লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত মহারাজা ও এশিয়া লায়ন্স। ১৮টি টেস্ট, ২২৬টি একদিবসীয় ম্যাচে ৫৬১৫ রানে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১৬০৫ রানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন রায়না। টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা এই বাঁহাতি ব্যাটসম্যান প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই শতরান করেছেন এবং ভারতের বাইরেও সেঞ্চুরি করেছেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 05, 2023 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).