SRK On India Team: বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়ার উদযাপন দেখে আবেগপ্রবণ শাহরুখ খান, শুভেচ্ছা জানিয়ে করলেন টুইট
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার জন্য একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। লাখো ভক্তের সমাগমে বিরাট- হার্দিক- রোহিতরা গান গেয়ে নেচে কাপ জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছিলেন। তাঁদের নাচ মন ছুঁয়ে গেছে অভিনেতা শাহরুখ খানের
টি২০ বিশ্বকাপ জয়ের পরে গতকালই দেশে ফেরে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। দিল্লি হয়ে মুম্বই আসার পর বিকালে রোড শো ও তারপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার জন্য একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। লাখো ভক্তের সমাগমে বিরাট- হার্দিক- রোহিতরা গান গেয়ে নেচে কাপ জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছিলেন। তাঁদের নাচ মন ছুঁয়ে গেছে অভিনেতা শাহরুখ খানের। তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় খেলোয়াড়দের প্রশংসা করেছেন ।
বিরাটদের নাচের ভিডিওটি রিটুইট করে শাহরুখ খান লিখেছেন - "ছেলেদের এত খুশি এবং আবেগপ্রবণ দেখে আমার হৃদয় গর্বে ভরে উঠছে... একজন ভারতীয় হওয়া একটি আশ্চর্যজনক মুহূর্ত । শাহরুখ খানের এই টুইট দেখায় যে গোটা দেশ টিম ইন্ডিয়ার জয়ে খুশি এবং তাদের পারফরম্যান্সে গর্বিত। টিম ইন্ডিয়ার এই জয় আবারও সবাইকে ক্রিকেটের শক্তি এবং ভারতীয় খেলোয়াড়দের আবেগের কথা মনে করিয়ে দিয়েছে।
দেখুন কী লিখলেন কিং খান-
Seeing the boys so happy and emotional fills my heart with pride…. As Indians this is such an amazing moment - to see our boys take us to such great heights!!! Love u all my Team India… and now dance away all night long.
Boys in Blue take away all the blues!
— Shah Rukh Khan (@iamsrk) July 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 05, 2024 11:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

