Pahalgam Terror Attack: অবশ্যই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত, পহেলগামে জঙ্গি হামলা নিয়ে মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের

পহেলগামে জঙ্গি হামলার পর ক্রিকেটজগতেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় ভারত। ইতিমধ্যেই এই বিষয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে ভারত।

Pahalgam Terror Attack: অবশ্যই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত, পহেলগামে জঙ্গি হামলা নিয়ে মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের

পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলার পর ক্রিকেটজগতেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় ভারত। ইতিমধ্যেই এই বিষয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে ভারত। কোনও টুর্নামেন্টে যাতে ভারত ও পাকিস্তান একই গ্রুপে না থাকে, তারজন্য বিসিসিআই অনুরোধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থাকে। এই নিয়ে শুক্রবার প্রতিক্রিয়া দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “এটা ভালো সিদ্ধান্ত। অবশ্যই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত। আর এই ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত”।

দেখুন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 10:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).