SL vs AFG 2nd ODI Innings Break: কুশল মেন্ডিস, দিমুথ করুনারত্নের দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানদের সামনে ৩২৪ রানের বিশাল লক্ষ্য

আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও ফরিদ আহমেদ

SL vs AFG 2nd ODI Innings Break: কুশল মেন্ডিস, দিমুথ করুনারত্নের দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানদের সামনে ৩২৪ রানের বিশাল লক্ষ্য
Sri Lanka Team (Photo Credit: ICC/ Twitter)

হাম্বানতোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আবার মুখোমুখি হয়েছে দুই দল। দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিসের দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৩ রান তুলেছে শ্রীলঙ্কা। করুণারত্নে ৫২ ও মেন্ডিস ৭৮ রান করেন। এছাড়া প্যাথুম নিসানকা ৪৩ ও সাদিরা সামারাবিক্রমা ৪২ রান করেন। আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও ফরিদ আহমেদ। একটি করে উইকেট নেন মুজিব-উর-রেহমান ও নুর আহমেদ। প্রথম ওয়ানডেতে ছয় উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আফগানিস্তান। সেই ম্যাচে ইব্রাহিম জাদরানের (৯৮ বলে ৯৮) দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৬.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

দেখুন সংক্ষিপ্ত স্কোর

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 04, 2023 02:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).