Shubman Gill Hardik Pandya Fight: সব ঝামেলার খবর উড়িয়ে ইনস্টাগ্রামে হার্দিক পান্ডিয়ার সাথে স্টোরি পোস্ট শুভমন গিলের
আজ, ৩১ মে শুভমন গিল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে পরিষ্কার করেছেন যে তার এবং হার্দিক পাণ্ডিয়ার মধ্যে সবকিছু ঠিক আছে। তিনি একটি ছবিও শেয়ার করেছেন যেখানে তিনি হার্দিকের সাথে দাঁড়িয়ে
Shubman Gill Hardik Pandya Fight: ভারতের তারকা ব্যাটার শুভমন গিল (Shubman Gill) ইনস্টাগ্রামে তাঁর স্টোরির মাধ্যমে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সাথে সব বিবাদের গুজব উড়িয়ে দিয়েছেন। আসলে গতরাত থেকে তাদের ঝামেলার ইঙ্গিতের নানা ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। আইপিএল ২০২৫ (IPL 2025) এলিমিনেটর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং গুজরাট টাইটান্স (Gujarat Titans) এর মধ্যে টসের সময়, তাদের মধ্যে হ্যান্ডশেক না হওয়ায় না কথা ছড়িয়ে পড়তে থাকে। ব্যাপারটি নিয়ে এত বাড়াবাড়ি হয়ে যায় যে হিন্দি কমেন্ট্রিতেও এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আজ, ৩১ মে শুভমন গিল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে পরিষ্কার করেছেন যে তার এবং হার্দিক পাণ্ডিয়ার মধ্যে সবকিছু ঠিক আছে। তিনি একটি ছবিও শেয়ার করেছেন যেখানে তিনি হার্দিকের সাথে দাঁড়িয়ে। এই ছবির ক্যাপশনে শুভমান লিখেছেন, 'শুধু ভালোবাসা আছে, ইন্টারনেটে যা কিছু দেখি, তার উপর বিশ্বাস করবেন না।' Hardik Pandya vs Shubman Gill: টসের সময় হার্দিককে 'ইগনোর' শুভমনের, অনন্য প্রতিশোধ মুম্বই অধিনায়কের
হার্দিক পান্ডিয়ার সাথে স্টোরি পোস্ট শুভমন গিলের
🚨 INSTAGRAM STORY OF CAPTAIN GILL 🚨 pic.twitter.com/YtuXs2eUBG
— Johns. (@CricCrazyJohns) May 31, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 31, 2025 06:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

