Shikhar Dhawan on Colonel Sofia Qureshi: শিখর ধাওয়ানের কর্নেল সোফিয়াকে নিয়ে করা মন ছোঁয়া পোস্টে তোলপাড় নেটপাড়া

আজ, ১৫ মে তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সোফিয়ার সাথে দেশকে রক্ষায় সাহসী লড়াই করা এবং ভারতের একতার শক্তি প্রদর্শন করা সকল ভারতীয় মুসলিমদেরও সম্মান জানিয়েছেন।

Shikhar Dhawan on Colonel Sofia Qureshi: শিখর ধাওয়ানের কর্নেল সোফিয়াকে নিয়ে করা মন ছোঁয়া পোস্টে তোলপাড় নেটপাড়া
Colonel Sofiya Quresh (Photo Credits: ANI/ X)

Shikhar Dhawan on Colonel Sofia Qureshi: ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) এ তার ভূমিকায় আলোচিত কর্নেল সোফিয়া খুরেশির (Colonel Sofia Qureshi) প্রশংসা করেছেন। আজ, ১৫ মে তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সোফিয়ার সাথে দেশকে রক্ষায় সাহসী লড়াই করা এবং ভারতের একতার শক্তি প্রদর্শন করা সকল ভারতীয় মুসলিমদেরও সম্মান জানিয়েছেন। শিখর ধাওয়ান তার এক্স হ্যান্ডেলে সোশ্যাল লিখেছেন, 'ভারতের আত্মাতেই রয়েছে একতা। কর্নেল সোফিয়া খুরেশির মতো নায়ক এবং সেইসব অসংখ্য ভারতীয় মুসলমানদের স্যালুট, যারা দেশের জন্য সাহসী লড়াই করেছেন এবং দেখিয়ে দিয়েছেন আমরা কীসের জন্য দাঁড়িয়ে আছি। জয় হিন্দ!' গত ২২ এপ্রিল পাকিস্তানি সন্ত্রাসী হামলায় পহলগাঁওয়ে ২৬ জন নিরীহ মানুষের হত্যার পর পুরো দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর তার জবাবে শুরু হয় ভারতের অপারেশন সিঁদুর যেখানে বড় ভূমিকা রাখেন কর্নেল সোফিয়া। Anushka Sharma on Test Cricket: 'টেস্ট ক্রিকেটে তারাই সফল যাদের একটি গল্প আছে', স্বামী বিরাটের টেস্ট অবসর নিতেই আজ ইনস্টা স্টোরি শেয়ার অনুষ্কা শর্মার

শিখর ধাওয়ানের কর্নেল সোফিয়াকে নিয়ে করা মন ছোঁয়া পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 15, 2025 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).