Shakib-Al-Hasan: তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের বিরল মাইলফলক সাকিবের

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিবসীয় ম্যাচে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

Shakib-Al-Hasan: তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের বিরল মাইলফলক সাকিবের
Shakib-Al-Hasan (Photo Credit: Bangladesh Cricket/ Twitter)

তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের বিরল ডাবল মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে শনিবার আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়েছে বাংলাদেশ। সাকিব ৮৯ বলে ৯টি চারের সাহায্যে ৯৩ রান করেন। নিজের ইনিংসে ২৪ রান করে একদিবসীয় ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। ১৩৪৩০ রান এবং ৩২৩ উইকেট নেওয়া সনৎ জয়সূর্যা এবং ৮০৬৪ রান এবং ৩৯৫ উইকেট নেওয়া শাহীদ আফ্রিদির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক একদিবসীয় ক্রিকেট ৭০০০ রান ও ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব-অল-হাসান। তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিবসীয় ম্যাচে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে ৩০০টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 19, 2023 11:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).