ICC World Cup 2023: ২০ বছর পর বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া, খেলা দেখতে মাঠে কিং খান
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটের রথীমহারথীরা তো বটেই বলি তারকারাও বিশ্বকাপ ফাইনালের ম্যাচ উপভোগ করতে পৌঁছে গিয়েছেন স্টেডিয়ামে।
২০ বছর পর ফের বিশ্বকাপের ফাইনাল খেলছে ভারত বনাম অস্ট্রেলিয়া (ICC World Cup 2023)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটের রথীমহারথীরা তো বটেই বলি তারকারাও বিশ্বকাপ ফাইনালের ম্যাচ (IND vs AUS ICC WC Final) উপভোগ করতে পৌঁছে গিয়েছেন আহমেদাবাদের স্টেডিয়ামে। স্ত্রী গৌরী খানকে (Gauri Khan) নিয়ে খেলা দেখতে এসেছেন বলিউডের কিং শাহরুখ খান (Shah Rukh Khan)। ভরত নাকি অস্ট্রেলিয়া কার হাতে উঠবে বিশ্বকাপ! সেই দিকের এখন চোখ সমগ্র দেশবাসীর।
গৌরীকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে শাহরুখ...
#WATCH | Actor Shah Rukh Khan and his wife Gauri Khan arrive in Ahmedabad, Gujarat #ICCCricketWorldCup pic.twitter.com/eorOQtvgUG
— ANI (@ANI) November 19, 2023
শাহরুখ গৌরীর তিন সন্তান আরিয়ান, সুহানা, আব্রামকে দেখা গিয়েছে স্টেডিয়ামে। দেখা মিলেছে দীপিকা পড়ুকোনেরও।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 19, 2023 04:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

