Sai Sudharsan: ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শচীন টেন্ডুলকারের রেকর্ড ছাড়িয়ে গেলেন সাই সুদর্শন
এবারের আইপিএলে সাই সুদর্শনের ব্যাটে রানের জোয়ার চলছেই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঝড়ো ইনিংসের পথে ভারতীয় এই ব্যাটসম্যান স্পর্শ করেছেন দুটি মাইলফলক,গড়েছেন রেকর্ড। স্বীকৃত টি-২০ তে শুক্রবার সুদর্শন দুই হাজার রান পূর্ণ করেছেন ৫৪ ইনিংসে, ভারতের কোনও ব্যাটসম্যানের যা দ্রুততম আর গোটা বিশ্বে দ্বিতীয় দ্রুততম। ২০১১ সালে ৫৩ ইনিংসে দুই হাজারের ঠিকানায় পৌঁছে রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার শন মার্শ।
𝗨𝗻𝘀𝘁𝗼𝗽𝗽𝗮𝗯𝗹𝗲 𝗦𝗮𝗶 🙅♂
Fastest to 1️⃣5️⃣0️⃣0️⃣ #TATAIPL runs ✅
Sai Sudharsan goes back after a breathtaking 48(23) 👏
Updates ▶ https://t.co/u5fH4jQrSI#GTvSRH pic.twitter.com/kAOaK1eq3L
— IndianPremierLeague (@IPL) May 2, 2025
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আগের রেকর্ডটি ছিল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের,লেগেছিল ৫৯ ইনিংস। এদিন আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম দেড় হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন সাই সুদর্শন। এখানেও তিনি ছাড়িয়ে গেছেন তেন্ডুলকরকে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে দেড় হাজার পূর্ণ করতে তেন্ডুলকরের লেগেছিল ৪৪ ইনিংস। সুদর্শনের লাগল কেবল ৩৫ ইনিংস। চলতি আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রানের ঠিকানায় পৌঁছেছেন তিনি। ৫০.৪০ গড় আর ১৫৪.১২ স্ট্রাইক রেটে তার রান এখন ৫০৪। ১০ ম্যাচের ৫ টিতেই করেছেন অর্ধশত রান
#IPLClicks | சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!#SunNews | #GTvsSRH | #SaiSudharshan pic.twitter.com/TM6NuXYsYG— Sun News (@sunnewstamil) May 3, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 03, 2025 03:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

