Sachin Tendulkar Mother's Day 2023: 'এআইয়ের যুগে আই' মাতৃদিবসে মাকে শুভেচ্ছা সচিনের
এআই-এর যুগে, যা অপূরণীয়, তা সর্বদা আই-ই থাকবে
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে চলেছেন তিনি। আর ভক্তরা তা দেখতে ও শেয়ার করতে পছন্দ করেন। রবিবার সকালে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মাতৃ দিবস উপলক্ষে মায়ের সঙ্গে একটি সুন্দর ছবি পোস্ট করেন এই ব্যাটিং কিংবদন্তী। কিন্তু সেই ছবির ক্যাপশনই ভক্তদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) উত্থান নিয়ে মজা করে তেন্ডুলকর বলেন, এআই কখনও প্রতিস্থাপন করতে পারে না আইকে। প্রিয় মায়ের আশীর্বাদ নিতে দেখা গেল প্রাক্তন ক্রিকেটারকে। শচীন ইনস্টাগ্রামে লিখেছেন, 'এআই-এর যুগে, যা অপূরণীয়, তা সর্বদা আই-ই থাকবে।'
দেখুন পোস্ট
In the Age of AI, the one that is irreplaceable will always be A”AI”!#MothersDay pic.twitter.com/p9Ys5CSVcP
— Sachin Tendulkar (@sachin_rt) May 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 14, 2023 12:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

