SA vs NED 2nd ODI Result: ডাচদের বিপক্ষে সহজ জয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে একধাপ এগিয়ে এল দক্ষিণ আফ্রিকা
২০ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা
অধিনায়ক টেম্বা বাভুমার অপরাজিত ৭৯ বলে ৯০ রানের ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা শুক্রবার একদিনের ম্যাচে নেদারল্যান্ডসকে আট উইকেটে হারিয়েছে। ডাচদের ১৮৯ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ১৯০ রানে ২ উইকেট তুলেছে। টসে হেরে হাইভেল্ডে অস্বাভাবিক ঠাণ্ডা দিনে ডাচরা ব্যাট করতে নামে। শুরুটা ভালো করে ৬৬ বলে ৫৮ রান তুলে প্রথম উইকেট হারায় নেদারল্যান্ড। এরপর মাঙ্গালা, শামসির দারুণ বোলিংয়ে দ্রুত উইকেট খুইতে থাকে নেদারল্যান্ড। ঘুরে দাঁড়ানোর চেষ্টা তেজা নিডামানুরু কিন্তু তার ৪৮ রানের পরও মাত্র ১৮৯ রানে অলআউট হয়ে যায় ডাচরা। এরপর রান তাড়া করতে নেমে বাভুমার সঙ্গে ১০২ রানের অপরাজিত জুটিতে এডেন মার্করামের অপরাজিত ৫১ রানের ইনিংসে ভর করে ২০ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
South Africa win crucial @cricketworldcup Super League fixture to keep automatic qualification hopes alive 🔥#SAvNED | #CWCSL | 📝 https://t.co/NpZIlDJqKV pic.twitter.com/IcvdXfQfle
— ICC (@ICC) March 31, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 01, 2023 09:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

