Ruturaj Gaikwad Wedding Ceremony: উৎকর্ষা পাওয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে ঋতুরাজ গায়কোয়াড়, দেখুন নতুন জীবনের ছবি

মহাবালেশ্বরে উৎকর্ষার সঙ্গে বিয়ে সেরেছেন ঋতুরাজ

Ruturaj Gaikwad Wedding Ceremony: উৎকর্ষা পাওয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে ঋতুরাজ গায়কোয়াড়, দেখুন নতুন জীবনের ছবি
Ruturaj Gaikawad & Utkarsha Pawar (Photo Credit: Ruturaj Gaikawad/ Instagram)

শনিবার চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে বিয়ে সেরে ফেললেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী উৎকর্ষা পাওয়ার। সিএসকের হয়ে দুরন্ত পারফরম্যান্সের ফলস্বরূপ, গায়কোয়াড় এমএস ধোনির নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজিকে পঞ্চম আইপিএল শিরোপা জিততে সাহায্য করেন। এরপর এই তরুণকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের জন্য ভারতীয় দলে ডাকা হয়েছিল। তবে ৩ জুন তার বিয়ে হওয়ার কথা থাকায়, গায়কোয়াড় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) অবহিত করেন এবং তার পরিবর্তে যশস্বী জয়সওয়ালকে ভারতীয় দলে ডাকা হয়। মহাবালেশ্বরে উৎকর্ষার সঙ্গে বিয়ে সেরেছেন ঋতুরাজ। বিয়ের অনুষ্ঠানের প্রথম ঝলক শেয়ার করে গায়কোয়াড় লিখেছেন, "পিচ থেকে বিয়ের পিঁড়ি, আমাদের যাত্রা শুরু"।

দেখুন ছবি

 

View this post on Instagram

 

A post shared by Ruturaj Gaikwad (@ruutu.131)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 04, 2023 09:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).