Rohit Sharma: অজিদের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে রোহিত থাকছেন না যে কারণে
প্রথম একদিনের ম্যাচে ভারতের অধিনায়কত্ব করবেন না রোহিত শর্মা, দলের অধিনায়ক হবেন হার্দিক পাণ্ড্য়য়া।
বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা চতুর্থবার সিরিজ জয়ের পর রোহিত শর্মার দল একদিনের ম্যাচে নতুন ইতিহাস গড়তে চাইবে। দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত তাদের চলতি সফরের অংশ হিসেবে অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে। এই সিরিজে দেখা যাবে অধিনায়কের পরিবর্তন। অজিদের দলের অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের পরিবর্তে মাঠে নামবেন স্টিভ স্মিথ। প্রথম একদিনের ম্যাচ (১৭ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের অধিনায়কত্ব করবেন না রোহিত শর্মা। কোনো
চোট নয় পারিবারিক কারণে তিনি থাকছেন না প্রথম ম্যাচে। রোহিত শর্মা তাঁর শ্যালকের বিয়েতে যোগ দেবেন, সেই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে তিনি অনুপস্থিত থাকবেন। দলের অধিনায়ক হবেন হার্দিক পাণ্ড্য়য়া। এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। সোমবার পিঠের চোটের জন্য চতুর্থ টেস্ট থেকে ছিটকে যান আইয়ার। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলে যোগ দিতে পারেন রজত পাটিদার।
Rohit Sharma will be attending his brother-in-law's marriage, that's why he's unavailable for the 1st ODI against Australia.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 15, 2023 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

