Rohit Sharma on Video Call: দিল্লির বিপক্ষে দুর্দান্ত প্রদর্শনের পর স্ত্রী-কন্যার সঙ্গে ভিডিও কলে রোহিত
জয়ের পর ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পান রোহিত শর্মা
অরুণ জেটলি স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচের শেষ বলে দিল্লি ক্যাপিটালসকে ছয় উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্স। ২৯ বলে হাফসেঞ্চুরি করে নিজের সেরা পারফরম্যান্সের ঝলক দেখালেন রোহিত শর্মা। ইশান কিষাণের সঙ্গে ৭১ রানের উদ্বোধনী জুটিতে মুম্বইয়ের জন্য রান তাড়া করতে নামেন অধিনায়ক। রোহিত শর্মা ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। ২৫ ইনিংসের পর আইপিএল এটি তাঁর প্রথম হাফসেঞ্চুরি। এই জয়ের ফলে টুর্নামেন্টের প্রথম জয় পেয়ে প্রথম দুই পয়েন্ট পেল মুম্বই। জয়ের পর ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পান রোহিত শর্মা। তারপর দেখা যায় তাঁকে পরিবারের সাথে ভিডিও কলে কথা বলতে। যেখানে তাঁর স্ত্রী রিতিকা তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর জন্য পরিবারের সবাই গর্বিত সেকথাও উল্লেখ করেন।
দেখুন ভিডিও
Ro on call with Rits after a nail-biting win in Delhi 🥺💙#OneFamily #DCvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @ImRo45 pic.twitter.com/qCXaLj8dwT
— Mumbai Indians (@mipaltan) April 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 12, 2023 11:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

