Rishabh Pant Shifted to Mumbai:এয়ার অ্যাম্বুলেন্সে দেরাদুন থেকে মুম্বইয়ে স্থানান্তরিত করা হল ঋষভ পন্থকে

আহত ঋষভ পন্থকে চিকিৎসার জন্য দেরাদুন থেকে আজ মুম্বইয়ে স্থানান্তরিত করা হবে এমআরআই-সহ বাকি পরীক্ষাগুলি এখন মুম্বইয়ে হবে।

Rishabh Pant Shifted to Mumbai:এয়ার অ্যাম্বুলেন্সে দেরাদুন থেকে মুম্বইয়ে স্থানান্তরিত করা হল ঋষভ পন্থকে
Rishabh Pant (Photo Credit: Instagram)

দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে আপাতত মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। দেরাদুন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে অস্ত্রোপচারের জন্য মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে ঋষভ পন্থকে। ৩০ ডিসেম্বর ভোরে দিল্লি-দেহরাদুন হাইওয়েতে ঋষভ পন্থের গাড়ির সঙ্গে রোড ডিভাইডারে ধাক্কা লেগে আগুন লেগে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় পন্থের কপালে, ডান হাঁটুতে লিগামেন্টে, ডান কব্জি, গোড়ালি, পায়ের আঙুলে এবং পিঠে আঘাত লেগেছে। এরপর মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, পন্থের মস্তিষ্ক ও মেরুদণ্ডের এমআরআইয়ের ফল স্বাভাবিক হয়েছে। তাতে আরও বলা হয়েছে, মুখের চোট, ক্ষত ও ঘর্ষণ সামলাতে প্লাস্টিক সার্জারিও করানো হয়েছে পন্থকে। দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার (Delhi & District Cricket Association) ডিরেক্টর শ্যাম শর্মা (Shyam Sharma) জানিয়েছেন, আহত ঋষভ পন্থকে চিকিৎসার জন্য দেরাদুন থেকে আজ মুম্বইয়ে স্থানান্তরিত করা হবে এমআরআই-সহ বাকি পরীক্ষাগুলি এখন মুম্বইয়ে হবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 04, 2023 04:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).