Ricky Ponting Son Bowling Video: বাবার আবদারে, রাহুল তেওয়াটিয়াকে বল করলেন রিকি পন্টিংয়ের ছেলে (দেখুন ভিডিও)
জিটি-র শেয়ার করা ভিডিওতে তেওয়াটিয়া ফ্লেচারের সঙ্গে মজা করছেন, তাঁর ক্রিকেটীয় দক্ষতা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন
গুজরাত টাইটানস (Gujarat Titans) এবং দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এর আজকের আইপিএলের ম্যাচের আগে ডিসির প্রধান কোচ রিকি পন্টিংয়ের (Ricky Ponting) তাঁর ছেলের সঙ্গে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলনের সময়ের এই ক্লিপে পন্টিংয়ের ছেলে ফ্লেচারকে তার বাবার নজরদারিতে জিটি অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়াকে (Rahul Tewatia) বোলিং করতে দেখা যায়। জিটি-র শেয়ার করা ভিডিওতে তেওয়াটিয়া ফ্লেচারের সঙ্গে মজা করছেন, তাঁর ক্রিকেটীয় দক্ষতা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। ফ্লেচার একজন ফাস্ট বোলার জানানোর পরে পন্টিং তার ছেলেকে তেওয়াটিয়ার সামনে তাঁর প্রতিভা দেখাতে উৎসাহিত করেন। এরপর ফ্লেচার তেওয়াটিয়াকে কিছু বেশ ভালো ডেলিভারি করেন, তাঁর বোলিং পন্টিংয়ের কাছ থেকে প্রশংসার সঙ্গেও নেটপাড়াতেও প্রশংসা অর্জন করে। এদিকে, এই আইপিএলে দিল্লির অবস্থা খুবই খারাপ। দিল্লি ক্যাপিটালস দুটিতে জিতে ও চারটিতে হেরে পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে। GT vs DC, IPL 2024 Live Streaming: গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে
দেখুন ভিডিও
Jr. Ponting vs Tewatia 👀#AavaDe | #GTKarshe | #GTvDC pic.twitter.com/tPlxOWw9Z7
— Gujarat Titans (@gujarat_titans) April 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 17, 2024 03:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

