Rashid Khan Returns as Captain: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-২০ সিরিজে অধিনায়ক হিসেবে ফিরছেন রশিদ খান
আগামী ১৬,১৮, এবং ১৯ ফেব্রুয়ারি তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
আফগানিস্তান ও আমিরাত ক্রিকেট বোর্ডের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত পারস্পরিক সহযোগিতা চুক্তি অনুযায়ী টি-২০ সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে। চুক্তির ভিত্তিতে বার্ষিক ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে আফগানিস্তান। আগামী ১৬,১৮, এবং ১৯ ফেব্রুয়ারি তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board) ও এমিরেটস ক্রিকেট বোর্ড (Emirates Cricket Board) শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। সেখানেই অধিনায়ক হিসেবে ফিরছেন রশিদ খান (Rashid Khan) সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ক্যাম্পের জন্য ২২ ক্রিকেটারের প্রাথমিক তালিকা নির্বাচন করেছে এসিবি। সিরিজ শুরুর এক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে দলটি।
আফগানিস্তানের প্রাথমিক দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আবদুল রহমান রাহমানী, আফসার জাজাই, আজমতুল্লাহ ওমরজাই, বিলাল সামি, ফরিদ আহমদ মালিক, ফজলহাক ফারুকী, গুলবাদিন নায়েব, হযরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নাঙ্গিয়াল খারোটি, নবীন-উল-হক, নিজাত মাসুদ, নূর আহমদ, রহমত শাহ, সাদিকুল্লাহ অটল, শহীদুল্লাহ কামাল, শরাফউদ্দিন আশরাফ, জহির খান।
Rashid Khan picks up the captaincy reins again as Afghanistan name a 22-player squad for their T20I series in UAE next month.
Details ⬇️https://t.co/kt9n2k0GtZ
— ICC (@ICC) January 29, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 29, 2023 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

