Ranji Trophy: ১২ বছর পর রঞ্জি ট্রফিতে বিরাট, কিং কোহলির ঝলক নিতে স্টেডিয়ামে ধাক্কাধাক্কি, আহত ভক্তরা
কিং কোহলিকে এক ঝলক দেখার জন্য এদিন ভোর থেকে অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে জড়ো হতে শুরু করে ভক্তের দল। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে।
দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মাঠে নামলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের ক্রিকেট তারকাকে জমকালো সংবর্ধনা জানালেন ক্রিকেটপ্রেমীরা। বৃহস্পতিবার সকালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের (Arun Jaitley Stadium) বাইরে অভাবনীয় ভিড়। কেবল কোহলি খেলছেন বলেই দিল্লি বনাম রেলওয়েজের লো-প্রোফাইল রঞ্জি ম্যাচ দেখতে স্টেডিয়ামে থিকথিক করছে ভিড়। কোহলি ব্যাট হাতে মাঠে নামতেই চরম উচ্ছ্বাসে ফেটে পড়লেন ভক্তরা। কিং কোহলিকে এক ঝলক দেখার জন্য এদিন ভোর থেকে অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে জড়ো হতে শুরু করে ভক্তের দল। স্পোর্টস্ট্যাকের প্রতিবেদন অনুসারে, বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে। ধাকাধাক্কির জেরে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
স্টেডিয়ামের বাইরে থিকথিক করছে মাথা, ধাক্কাধাক্কিঃ
Aura ♾️! 👑🙇🏼♂️
Huge crowd outside the Arun Jaitley Stadium for the Delhi Railways Ranji Clash! 😱#PlayBold #ನಮ್ಮRCB #ViratKohli
— Royal Challengers Bengaluru (@RCBTweets) January 30, 2025
গ্যালারিতে উপচে পড়া ভিড়ঃ
The fans have come out in huge numbers for the Delhi vs Railways match 👌👌
The Arun Jaitley Stadium is buzzing 🔥#RanjiTrophy | @IDFCFIRSTBank
Scorecard ▶️ https://t.co/IhwXam3F5T pic.twitter.com/ATCyjCAX1Y
— BCCI Domestic (@BCCIdomestic) January 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 11:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

