Rajat Patidar, IPL 2023: আইপিএলের প্রথমার্ধে চোটের জন্য খেলতে পারবেন না আরসিবির রজত পাটিদার
২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের অনুপস্থিতি আরসিবিকে তাদের ব্যাটিং কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে।
আইপিএল ২০২২-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ডানহাতি ব্যাটসম্যান রজত পাটিদারের গোড়ালির চোটের জন্য আসন্ন মরসুমের প্রথমার্ধে খেলা অনিশ্চিত। ESPNcricinfo-এর রিপোর্ট অনুযায়ী, পাটিদার বর্তমানে বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব করছেন এবং আগামী তিন সপ্তাহ তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমআরআই স্ক্যানের মাধ্যমে টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে তার অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের অনুপস্থিতি আরসিবিকে তাদের ব্যাটিং কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। ফাফ ডু প্লেসিসের সঙ্গে ওপেনিং করবেন বিরাট কোহলি। তবে তিন নম্বরে ফিন অ্যালেন বা অনুজ রাওয়াত থাকবে না একজনকে দিয়ে ডু প্লেসিসের সঙ্গে ওপেন করানো হবে সেটাই এখন দেখার বিষয়।
RCB's breakout star of IPL 2022, is in doubt for at least the first half of the upcoming season due to a heel injury #IPL #RCB
👉 https://t.co/X1biBcn5HC pic.twitter.com/BRiZXlHG3W
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 25, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 26, 2023 09:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

