Phil Salt Record, ENG vs IRE: প্রথম ৪ বলেই ১৮ রান! ফিল সল্টের অনবদ্য ব্যাটিংয়ে ঝুলিতে এল যে রেকর্ড

ওয়ানডেতে ২৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন ইংলিশ ওপেনার ফিল সল্ট

Phil Salt Record, ENG vs IRE: প্রথম ৪ বলেই ১৮ রান! ফিল সল্টের অনবদ্য ব্যাটিংয়ে ঝুলিতে এল যে রেকর্ড
Phil Salt Creates History, ENG vs IRE ODI Series (Photo Credit: Cric stats/ X)

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। বৃষ্টির কারণে তৃতীয় ওয়ানডে ম্যাচটি প্রথম ইনিংসে কিছুটা খেলা হওয়ার পর বাতিল করা হয়। এই ম্যাচে ইংল্যান্ডের শুরুটা ছিল ধুন্ধুমার। ৩১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে ইংল্যান্ড, এরপর বৃষ্টি নামে এবং খেলা বন্ধ হয়ে যায়। ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট প্রথম ওভারের প্রথম বল থেকেই ব্যাট চালান এবং প্রথম চার বলে ১৮ রান করেন। শুধু তাই নয়, ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। ২২ বলে হাফসেঞ্চুরি করে ইংল্যান্ডের তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হলেন তিনি। এর আগে ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে জস বাটলার এই সমান রেকর্ড করেন। এছাড়া ফিল এবং জ্যাকস মিলে মাত্র ৩.৩ ওভারে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের দ্রুততম অর্ধশতক তুলে নেন। Sri Lanka Squad, ICC ODI World Cup: শানাকার অধিনায়কত্বে বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলঙ্কার; ফিরলেন মধুশঙ্কা

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 27, 2023 10:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).