Shan Masood Century: ব্যর্থ রুট-ব্রুক! কাউন্টিতে শতকে ইয়র্কশায়ারকে উদ্ধার শান মাসুদের
জো রুট ও হ্যারি ব্রুককে ২৮ রানে হারিয়ে ৫ উইকেটে ৯০ রানে যখন বিপাকে সফরকারীরা তখন পাকিস্তানের টেস্ট অধিনায়ক ১৪০ বলে ১৫টি চারের সাহায্যে ইয়র্কশায়ারের তৃতীয় সেঞ্চুরি করে দলকে উদ্ধার করেন
ব্রিস্টলের সিট ইউনিক স্টেডিয়ামে গ্লুচেস্টারশায়ারের (Gloucestershire) বিপক্ষে ভাইটালিটি কাউন্টি চ্যাম্পিয়নশীপের (Vitality County Championship) দ্বিতীয় বিভাগের ম্যাচের উদ্বোধনী দিনে অধিনায়ক শান মাসুদের (Shan Masood) ২৬তম প্রথম শ্রেণির সেঞ্চুরি ইয়র্কশায়ারকে (Yorkshire) উদ্ধার করে। প্রথম সেশনে ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুককে ২৮ রানে হারিয়ে ৫ উইকেটে ৯০ রানে যখন বিপাকে সফরকারীরা তখন পাকিস্তানের টেস্ট অধিনায়ক অটল থাকেন এবং ১৪০ বলে ১৫টি চারের সাহায্যে ইয়র্কশায়ারের তৃতীয় সেঞ্চুরি করে দলকে উদ্ধার করেন। শেষ পর্যন্ত ১৪০ রানে আউট হন মাসুদ। ইয়র্কশায়ার টস হেরে ৩২৬ রানে অলআউট হয় এদিকে, জামান আখতার ১৮.৩ ওভারে ৮৫ রানে ৫ উইকেট নেন। দুই বছর পর ঘরোয়া লাল বলের ক্রিকেটে ফিরে পথে রুটের প্রথম ইনিংসে মাত্র সাত বলে ২ রান করেন। ব্রুক ভালো শুরু করেও ২৬ রানে আউট হন। উল্লেখ্য দুজনেই জামান আখতারের শিকার হন। Ben Stokes in County Championship: আইপিএল থেকে নাম সরিয়ে ডারহামের হয়ে কাউন্টিতে ফিরলেন বেন স্টোকস
দেখুন পোস্ট
A real captain's innings 👏
Proud of you skipper @shani_official 💙#YorkshireFamily pic.twitter.com/49NPD1hETm
— Yorkshire CCC (@YorkshireCCC) April 12, 2024
HUNDRED! Superb from the skipper.😍
Masood reaches his century off 140 balls with 15x4s, and it's 207-6 after 52 overs now.#GLOvYOR pic.twitter.com/N8j4zr2CnC
— Yorkshire CCC (@YorkshireCCC) April 12, 2024
That is lovely 🤩@shani_official pic.twitter.com/LoQxiXD15M
— Yorkshire CCC (@YorkshireCCC) April 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 13, 2024 02:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

